প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ০১:১৫ পিএম
          --- ৩ মাস আগে
Ad

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা,

অ- অ+
নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা,
নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা,
Ad


Katha24.com    I   নাসির নগর 

(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি


 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া -১( নাসির নগর) সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব মোঃ ইকবাল চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার শ্রেষ্ঠ শালিসকারক ও গ্রাম্য বিচারক পুরষ্কারে ভূষিত বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের  চার বারের সফল, জনপ্রিয় চেয়ারম্যান ও সদ্য ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগকারী জনাব মোঃ ইকবাল চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণের লক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর সদরে স্থানীয় বাজারে তার নিজস্ব কার্য্যালয় হল রুমে স্থানীয় ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বতন্ত্র প্রার্থী জনাব ইকবাল চৌধুরী।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে আশ্বস্ত করে জনাব ইকবাল চৌধুরী বলেন বলেন, আমি কোন গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি নই, আমি নাসিরনগরের সাধারণ মানুষের প্রার্থী। কৃষক, শ্রমিক, যুবক,নারী ও নির্যাতিত মানুষদের পক্ষে কথা বলতেই নির্বাচনে অংশ নিচ্ছি। জাতীয় সংসদে গিয়ে আমি দল-মত নির্বিশেষে জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল ভুমিকা পালন করবো।

তিনি আরো বলেন, "এই নির্বাচন ক্ষমতার জন্য নয়, এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম। নাসির নগরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। "

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ ওয়াজ্জিল চৌধুরী, এল,এস,সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,  মোঃ শাহনেওয়াজ চৌধুরী, ব্যারিস্টার জেরিন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ইসমাইল মিয়া, সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত সমর্থক ও নেতাকর্মী।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert